গোপালগঞ্জের কোটালীপাড়া শেখ লুৎফর রহমান কলেজে শনিবার ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় রোববার পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে কলেজের অধ্যক্ষের কক্ষ ভাঙচুর মামলায় বিএনপি নেতাসহ দুজনকে গ্রেফতার করছে পুলিশ।
কলেজের ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিক্ষক-পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়।
কলেজের ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিক্ষক-পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়।
রোববার দুপুরে কোটালীপাড়া থানায় কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত ৭০০ জনকে আসামি করে দুটি মামলা করেন।
বহিস্কৃত ব্যক্তিরা হলেন : কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুকুল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কাউন্সিলর হুমায়ূন কবীর, কলেজ ছাত্রলীগ নেতা জুয়েল, সুমন ও রেজোয়ান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রাক্তন ভিপি ফায়েকুজ্জামান ও ছাত্রলীগ কর্মী আলীম।
জানা গেছে, রোববার দুপুরে উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ যৌথ সভা করে। দলীয় সভা শেষে ওই পাঁচ ছাত্রলীগ নেতাকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলীয় সূত্র জানিয়েছেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবীরসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কোটালীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ লুৎফর রহমান জানান, দলীয় বৈঠক শেষে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ওই পাঁচ ছাত্রলীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, শনিবারের সন্ধ্যায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। ইতিমধ্যে মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
- See more at: http://www.risingbd.com/detailsnews.php?nssl=6c39b3c5c0716cfb5175631b61e795f1#sthash.T1DBgWVy.dpuf

0 Comments