দ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানি করার প্রতিবাদে গোপালগঞ্জে কর্মবিরতি পালন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ, গোপালগঞ্জ শাখা এ কর্মসূচি পালন করে।


মঙ্গলবার বেলা ১১টায় গোপালগঞ্জ-১০০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চত্বরে ১ ঘণ্টা কর্মবিরতি পালন করে বিক্ষোভ মিছিল করেন শ্রমিক-কর্মচারীরা। পরে প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন : সংগঠনের সভাপতি লুৎফার রহমান, সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, শ্রমিক নেতা আব্দুল মান্নান, আব্দুল হান্নান প্রমুখ ।

এ সময় বক্তারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানি না করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
- See more at: http://www.risingbd.com/detailsnews.php?nssl=88bfc14a733a1d1dd4a815b06a1d37f9#sthash.mgjXlLSG.dpuf