ঢাকা-খুলনা মহাসড়কের পাশে নির্মানাধীন আকিজ আকিজ গ্রুপ অব ইন্ডাট্রিড এর ফ্যাক্টরী থেকে চাঁদা নেওয়ার অভিযোগে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশারগাতি ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মফিজুর রহমান মিরন মিয়ার নামে চাঁদাবাজি ও ছিনতাই মামলা দায়ের করা হয়েছে। 

আকিজ গ্রুপের পক্ষে এলাকা সমন্বয়কারী ইলিয়াস মিয়া গোপালগঞ্জ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়েরের পর আদালতের নির্দেশে মুকসুদপুর থানায় ছিনতাই মামলা রুজু করা হয়েছে। মামলা হওয়ার পরে মফিজুর রহমান মিরণ মিয়া গ্রেফতার এড়াতে আত্ব গোপনে রয়েছেন।


মামলার বিবরণে জানাগেছে, মামলার বাদী ইলিয়াস মিয়া মুকসুদপুরে নির্মানাধীন আকিজ জুট মিলের এলাকা সমন্বয়কারি ও জমিক্রয়সহ যাবতীয় উন্নয়ন কাজের দায়িত্বে নিয়োজিত রয়েছেন। জমি কেনা বেচায় লাখ লাখ টাকা লেনদেন হওয়ার সুবাদে পশারগাতি ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মফিজুর রহমান মিরন ও তার ছোট ভাই শালমিন মিয়া বাদী ইলিয়াস মিয়ার কাছে অব্যাহত ভাবে ১০ লাখ টাকা চাদাঁদাবী করে আসছিল।

গত ৬ সেপ্টেম্বর বিকালে আসামী মফিজুর রহমান মিরন ও তার ছোট ভাই শালমিন মিয়া মটরসাইকেল যোগে ইলিয়াস মিয়ার বাড়ী গিয়ে তাকে বাড়ীর বাইরে ডেকে আনে। আসামীরা অস্ত্র ধরে জীবন নাশের চেষ্টা চালিয়ে ইলিয়াস মিয়ার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। এসময় আসামীরা তার কাছে থাকে ৩ লাখ টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নেয়।

এব্যাপারে ইলিয়াস মিয়া বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। পরে আদালতের নিদের্শ মুকসুদপুর থানায় ৩৮৫/ ৩৮৬/ ৩৭৯/ ৫০৬ (২) ধারায় মামলা দায়ের করা হয়।

এব্যাপারে ইউপি চেঢারম্যান মফিজুর রহমান মিরনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাদীর কাছে চাঁদা কোন চাঁদা চাইনি এমনকি তার সাথে কোন ধরনের মনোমালিন্য বা সমস্যা নেই।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হিমেল জানান, মামলার তদন্ত চলছে। আসামীরা গা ঢাকা দিয়েছে। তাদের গ্রেফতারের জন্য কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগেও ২০১৩ সালে ৭ আগষ্ট মফিজুর রহমান মিরন মিয়ার নামে মুকসুদপুর থানায় চাদাঁবাজির মামলা হয়েছিল। মামলার বাদী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান লেবু। - See more at: http://primenewsbd.com/index.php?page=details&nc=3&news_id=33121#sthash.vQBrPCCT.dpuf