বিবাহ সম্পর্কে টানাপোড়েন সকলের জীবনেই অবশ্যম্ভাবী। দু’টি মানুষের শরীর-মনের বন্ধুত্ব যে যে রসায়ন মেনে হয়ে থাকে, তার সব’কটিই কিন্তু ভিতরের বিষয় নয়। বেশ কিছু বহিরঙ্গের বিষয়ও বিপুল প্রভাব ফেলে আপনার দাম্পত্য জীবনে। এই মত প্রদান করে বৈদিক বাস্তু শাস্ত্র।


একথা অনস্বীকার্য যে দাম্পত্য জীবেনের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটি হল শয্যা। দৈহিক চাহিদা শুধু নয়, শয্যা দু’টি মানুষকে আরও বিবিধ উপায়ে কাছাকাছি নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে শয্যা সম্পর্কে কতগুলো বিধি মেনে চললে দাম্পত্য সমস্যা, এমনকী বিবাহ বিচ্ছেদের মতো দুর্ঘটনাও এড়ানো সম্ভব বলে জানায় ভারতীয় বাস্তুজ্ঞান। 
জেনে নেওয়া যেতে পারে, শয্যা-সম্পর্কিত বাস্তু-মত— 
• আপনার বেডরুমে যাতে শুভশক্তি স্থিতিশীল থাকে, সে কারণে সর্বাগ্রে নজর দিন বিছানার উপরে। আপনার খাটকে রাখুন উত্তর-উত্তর পশ্চিম-দক্ষিণ-দক্ষিণ পশ্চিম অভিমুখে। এতে নিরুদ্বিগ্ন দাম্পত্য নিশ্চিত হবে বলে জানাচ্ছে বাস্তু।
• বেডরুমে ল্যাপটপ, কম্পিউটার বা অন্য কোনও ইলেক্ট্রনিক যন্ত্র না থাকাই বাঞ্ছনীয়। এই ধরনের যন্ত্র থেকে নির্গত তরঙ্গ শুভশক্তির স্থিতিকে বিনষ্ট করতে পারে।

এই বিষয়ে অন্যান্য খবর

ঘুমের মধ্যে সম্ভোগের স্বপ্ন! জেনে নিন কোনটার মানে কী

• শোওয়ার ঘরে মৃত কোনও ব্যক্তির ছবি রাখবেন না। দেবতার মূর্তিও রাখতে বারণ করছে বাস্তু।
• এক খাটে দু’টি আলাদা ম্যাট্রেস রাখবেন না। একটি বড় ম্যাট্রেসেই দাম্পত্য জীবন কাটান।
• বেডশিট বা বেড কভার যেন সর্বদা পরিচ্ছন্ন থাকে। ছেঁড়া বা সেলাই করা ছাদর বিছানায় ব্যবহার করবেন না। এতে অশুভ শক্তি প্রশ্রয় পায়।