শীর্ষ আদালতের রায়কেও তোয়াক্কা করলেন না আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খালিদ বিন ইউসুফ৷ হোয়াটসঅ্যাপ মারফত স্ত্রীকে তিন তালাক দিলেন তিনি৷ ঘটনাটি ঘটেছে রবিবার৷


ওই অধ্যাপক এএমইউয়ের সংস্কৃতের অধ্যাপক৷ এই ঘটনায় একেবারে ভেঙে পড়েছেন খালিদের স্ত্রী ইয়াসমিন৷ তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আগামী ১১ডিসেম্বরের মধ্যে যদি সঠিক বিচার তিনি না পান তাহলে আত্মহত্যার পথই বেছে নিতে হবে তাকে৷ খালিদ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের প্রফেসর তিনি৷ খালিদ তার স্ত্রীকে প্রথমে হোয়াটসঅ্যাপে তালাক দিয়েছেন৷ পরে টেক্সট মেসেজ করে ফের তালাক দেন তিনি৷ তিন ছেলেমেয়েকে নিয়ে ইয়াসমিন সুবিচারের আশায় রাস্তায় রাস্তায় ঘুরে বেরাচ্ছেন৷
খালিদ নিজেও এই অভিযোগ স্বীকার করে নিয়েছেন৷ তিনি বলেছেন যে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজই নয়৷ শরিয়া মেনে দুই সাক্ষীকে সামনে রেখেও তালাক দিয়েছেন তিনি৷ তিনি আরও জানিয়েছেন, তার স্ত্রী উল্টে খালিদের সঙ্গে প্রায় ২০বছর ধরে খুব বাজে ব্যবহার করেন৷ এমনকি প্রকাশ্যে সকলের সামনে স্বামীর সঙ্গে নাকি খারাপ ব্যবহার করে ওই মহিলা৷  যদিও পুলিশে এখনও কোনও অভিযোগ দায়ের করেনি ইয়াসমিন৷