অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে এক পাকিস্তানি কিশোরের বিরুদ্ধে। না, কোনও মহিলাকে নয়, এক মুরগিকে ধর্ষণের অভিযোগ উঠল আনসার হুসেন নামে ওই কিশোরের বিরুদ্ধে। এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে পাকিস্তানের লাহোরের কাছে হাফিজাবাদ।
গত ১১ নভেম্বর এই ঘটনা ঘটেছে। কিশোরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন হাফিজাবাদের জালাপুর এলাকার বাসিন্দা মানসাব আলি। তিনি পুলিশের কাছে অভিযোগ জানান, তাঁর প্রতিবেশী আনসার হুসেন তাঁর বাড়ি থেকে মুরগি চুরি করে নিয়ে যায় ও তাকে ধর্ষণ করে।
আরও অভিযোগ, ধর্ষণের পরই মৃত্যু হয় ওই মুরগির। নাসরুল্লা ও তুফেল নামে দুই প্রত্যক্ষদর্শী পুরো বিষয়টি দেখেছেন। অভিযোগ ভিত্তিতে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। এমনকি, মুরগীর মেডিক্যাল টেস্টের পর যৌন হেনস্থার বিষয়ে পুলিশ নিশ্চিত হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
পরে হুসেন নিজে ঘটনার কথা স্বীকার করেছে। যৌন হতাশা থেকেই এই কাজ করেছে বলে জানিয়েছে সে।



0 Comments