যৌন সম্পর্কের জন্য নারীর তুলনায় পুরুষের হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকি অনেক বেশি থাকে। তবে যৌন সম্পর্কের কারণে হঠাৎ করেই হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার ঘটনা খুব কমই ঘটে থাকে।কার্ডিয়াক অ্যারেস্টের ওপর পরিচালিত একটি গবেষণায় একথা বলা হয়েছে।
গবেষণার জন্য ৪,৫৫৭টি কার্ডিয়াক অ্যারেস্টের ঘটনা নিয়ে পরীক্ষা করে দেখা হয়েছে। দেখা গিয়েছে, মাত্র ৩৪টি ক্ষেত্রে যৌন সম্পর্ক করার সময় কিম্বা এর এক ঘণ্টার মধ্যে এমন ঘটনা ঘটেছে। এদের মধ্যে ৩২জনই পুরুষ।সিডার্স-সিনাই হার্ট ইনস্টিটিউট যৌন সম্পর্কের সঙ্গে কার্ডিয়াক অ্যারেস্টের সম্পর্কের ওপর এই প্রথম এরকম একটি গবেষণা পরিচালিত হয়। তারপর অ্যামেরিকান হার্ট এসোসিয়েশনের এক সভায় গবেষণার এই প্রতিবেদনটি তুলে ধরা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, হৃদযন্ত্র যখন ঠিকমতো কাজ করতে পারে না এবং হঠাৎ করে সেখানে হৃদকম্পন বন্ধ হয়ে যায় তখনই কার্ডিয়াক অ্যারেস্টের ঘটনা ঘটে। কার্ডিয়াক অ্যারেস্টের কারণে আক্রান্ত ব্যক্তি অচেতন হয়ে পড়তে পারে এবং তার শ্বাস গ্রহণও বন্ধ হয়ে যেতে পারে। এর দ্রুত চিকিৎসা না হলে তার মৃত্যুরও আশঙ্কা রয়েছে। চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাক ও কার্ডিয়াক অ্যারেস্টের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। হৃদযন্ত্রে যখন রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তখনই হার্ট অ্যাটাক হয়।
যৌন সম্পর্কের কারণে হার্ট অ্যাটাক হতে পারে এটি আগে জানা থাকলেও কার্ডিয়াক অ্যারেস্টের সঙ্গে এর সম্পর্কের ব্যাপারে আগে কিছু জানা ছিল না।
ক্যালিফোর্নিয়ায় ড. চঘ নেতৃত্বে তার সহকর্মীরা ২০০২ থেকে ২০১৫ সাল পর্যন্ত হাসপাতালে কার্ডিয়াক অ্যারেস্টের ফাইলগুলো পরীক্ষা করে দেখেছেন।
গবেষকরা বলছেন, যৌন সম্পর্কের কারণে কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকি ১ শতাংশেরও কম। গবেষকরা বলছেন, আক্রান্ত ব্যক্তিদের বেশিরভাগই পুরুষ এবং মধ্যবয়সী। ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন হার্ট অ্যাটাকের পর যৌন সম্পর্ক শুরু করার ব্যাপারে রোগীদেরকে চার থেকে ছয় সপ্তাহ অপেক্ষা করার পরামর্শ দিয়ে থাকে।

0 Comments