পরিবেশন: ৮ জন
আয়োজনের সময়: ১৫ মিনিট
রান্নার সময়: ২০ মিনিট
উপকরণ: ১০টি সেদ্ধ ডিম খোসা ছাড়িয়ে আধ টুকরো করে রাখা, ৫০ গ্রাম ধনেপাতা, ২ চা চামচ মারজোরাম, ২ কোয়া রসুন থেঁতো করে রাখা, কালো অলিভ ১০টি, ২টো ছোট পেঁয়াজ কুচি করে রাখা, মাছের ফিলেট ৪ টি, গোলমরিচ গুঁড়ো, ২০০ মিলিলিটার অলিভ অয়েল, নুন স্বাদ মতো৷ গার্নিশ করার জন্য টমেটো কুচি ও ধনে পাতা৷
প্রণালী: ধনেপাতা, মারজোরাম, রসুন, কালো অলিভ, পেঁয়াজ, নুন, মাছের ফিলেট ও গোলমরিচ মিক্সি বা ব্লেন্ডারে দিয়ে পেস্ট তৈরি করুন তাতে অল্প অলিভ অয়েল মিশিয়ে সস তৈরি করুন৷ এবার একটা সার্ভিং ডিশে ডিমের টুকরোগুলো সাজিয়ে ঠিক কুসুমের উপর ভালো করে লাগিয়ে দিন৷ সসটি কোনে ভরেও ব্যবহার করতে পারেন৷ এতে এটি দেখতে অনেক বেশি সুন্দর হবে৷ আপনার ইটালিয়ান এগস্ তৈরি৷ টমেটোকুচি ও ধনেপাতাকুচি দিয়ে সন্ধ্যের জলখাবারে পরিবেশন করুন৷



0 Comments