গাজরগাজর
 
গাজর: 

গাজর!  এই সবজির মধ্যে যে কতগুণ আছে, তা যদি আপনি জানতেন, তবে সকাল, বিকেল, রাত যে খাবারই খান না কেন, তাতে গাজর থাকাটা বাধ্যতামূলক করে দিতেন নিশ্চিত। গাজরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপকারটি, তা হলো দৃষ্টিশক্তি বাড়ানো। গাজরে দ্রবণীয় ও অদ্রবণীয় দুই ধরনের আঁশ থাকে। যাঁরা ওজন কমাতে চান, তাঁদের খাদ্যতালিকায় এ সময় অবশ্যই গাজর রাখা উচিত। শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট নামক একটি উপাদানের কারণে বয়সের ছাপ চলে আসে। গাজরের মধ্যে যে ক্যারটিনয়েড থাকে, তা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। আর এই অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে বয়সের ছাপ আসার গতিকে ধীর করে। 

এ ছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে বিষমুক্ত করে, হৃদরোগ ও ক্যানসার প্রতিরোধেও সহায়তা করে। গবেষণায় দেখা যায়, প্রতি ১০০ গ্রাম গাজরে ৩৩ শতাংশ ভিটামিন ‘এ’, ৯ শতাংশ ভিটামিন ‘সি’ এবং ৫ শতাংশ ভিটামিন ‘বি-৬’ পাওয়া যায়। এটি শরীরে ক্ষতিকর জীবাণু, ভাইরাস ও বিভিন্ন ধরনের প্রদাহের বিরুদ্ধে কাজ করে। গাজরের জুসে ভিটামিন ছাড়াও বিভিন্ন ধরনের খনিজ, পটাশিয়াম, ফসফরাস ইত্যাদি থাকে যা হাড় গঠন, নার্ভাস সিস্টেমকে শক্ত করা এবং মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। গাজরে ক্যালরি এবং সুগারের উপাদান খুবই কম। এ ছাড়া ডায়াবেটিস প্রতিরোধে যে সব ভিটামিন এবং খনিজের প্রয়োজন তাও বিদ্যমান। চর্বি কমাতে সাহায্য করে বলে ওজনও কমে।