পিঁয়াজের দাম এখন আকাশছোঁয়া। হালে দাম একটু কমলেও মধ্যবিত্তের এখনও পিঁয়াজ সাধ্যের বাইরে। পিঁয়াজের দামবৃদ্ধির ফলে রান্নাঘরে এখন চিকেন বা মটন ব্রাত্য। পিঁয়াজ ছাড়া মাংস! শুনতে অবাক লাগলেও এমন রেসিপি কিন্তু আছে। পিঁয়াজ ছাড়াই বানানো যেতে পারে চিকেন বা মটনের সুস্বাদু পদ।
কষা মটন ভিন্দালু
উপকরণ
- হাড়-সহ খাশির মাংস ৫০০ গ্রাম
- ৩ টেবিল চামচ তেল
- রসুনবাটা ১ চা-চামচ
- আদাবাটা ১ চা-চামচ
- ধনেগুঁড়ো ১ চা-চামচ
- জিরাগুঁড়ো ১ চা-চামচ
- হলুদগুঁড়ো ১ চা-চামচ
- কাঁচা মরিচ ২টি
- সরষে বাটা দেড় চা-চামচ
- লঙ্কাগুঁড়ো ২ চা-চামচ
- গোলমরিচগুঁড়ো স্বাদমতো
- শুকনা মরিচ ৪টি
- রসুন ৫-৬ কোয়া
- লবন স্বাদমতো
পদ্ধতি
মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। প্যানে তেল গরম করে মাংসগুলো কড়া করে ভাজুন। এবার সব বাটা ও গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে নিন। মাংস কষা হয়ে গেলে পানি দিয়ে নেড়ে ঢেকে দিন। আঁচ কমিয়ে দিন। এরপর পানি শুকিয়ে এলে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। তারপর আরও ১ কাপ পানি দিয়ে কাঁচা-মরিচ ও রসুনের কোয়া দিয়ে অল্প আঁচে ঢেকে রাখুন। এবার অন্য একটি পাত্রে তেল গরম করে শুকনো মরিচ ফোড়ন দিন। মিশ্রণটি মাংসের প্যানে দিয়ে আঁচ বাড়িয়ে দিন। গোটা মিশ্রণটি ভালভাবে নাড়তে থাকুন। আপনার কষা মটন ভিন্দালু তৈরি।

0 Comments