ভোরে কিংবা গভীর রাতে উত্তরে হাওয়ার শিরশিরানি টের পাওয়া যাচ্ছে বেশ। উষ্ণ চাদরের আদর ছেড়ে উঠতে ইচ্ছা করে না। গলার কাছটা খুসখুসে ভাব। সর্দি হবে হবে ব্যাপার। এই সময়ে দিনে হোক বা রাতে, আপনাকে আরাম দিতে পারে একমাত্র একবাটি
ইষদুষ্ণ, হালকা স্যুপ। তা সে রকমারি সবজিরই হোক কিংবা মাশরুম বা চিকেন – কয়েক চুমুকেই চাঙ্গা হয়ে উঠবেন অনায়াসে। বাড়িতেই খুব সহজে স্যুপ তৈরির জন্য রইল কয়েকটি রেসিপি।
কর্ন অ্যান্ড প্রন স্যুপ
উপকরণ:
খোসা ছাড়ানো চিংড়ি – ২০০ গ্রাম, লবণ – স্বাদমতো, তেল – পরিমাণমতো, পিঁয়াজকুচি – ১টি, আলুকুচি – ১টি, সুইট কর্ন – ৩০০ গ্রাম, মুরগির স্টক – ৭৫০ মিলি ও ধনেপাতা সামান্য।
পদ্ধতি:
কড়াইতে তেল দিয়ে পিঁয়াজকুচি নরম করে ভাজুন। এবার আলু, সুইট কর্ন ও লবন দিয়ে নাড়ুন। মুরগির স্টক ঢেলে দিয়ে ১০ মিনিট রান্না করুন। এবার চিংড়ি দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করুন। নামিয়ে উপরে ধনেপাতা দিয়ে পরিবেশন করুন কর্ন অ্যান্ড প্রন স্যুপ।



0 Comments