গোপালগঞ্জের সদর উপজেলার হরিদাশপুর গ্রামে কোভিড-১৯ রোগের উপসর্গ সর্দি, জ্বর শ্বাসকষ্ট নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে


আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসাদুজ্জামান হাওলাদার ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন

তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি গত দিন ধরে জ্বর, সর্দি শ্বাসকষ্টে ভুগছিলেন আজ ভোরে তিনি মারা যান ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে তার পরিবারের অন্যান্য সদস্যদের নুমনা সংগ্রহ করা হচ্ছে তাদের রিপোর্ট না আসা পর্যন্ত কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে

এর আগে জেলার কাশিয়ানী, মুকসুদপুর টুঙ্গিপাড়ায় করোনার উপসর্গ নিয়ে তিনজন নারীর মৃত্যু হয়