শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ইউনিয়নের কাওইনিয়া গ্রামের মুক্তিযোদ্ধা শেখ রেজাউল করিমের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।



স্থানীয়দের বরাত দিয়ে এসআই আহাদ জানান, আধিপত্য বিস্তার নিয়ে কাওইনিয়া গ্রামের মনু মিয়া ও জাফর মিয়ার মধ্যে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিল। শনিবার সকালে মনু মিয়া ও জাফর মিয়ার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হয়। এর মধ্যে একজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ও অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।

কিন্তু ওই সংঘর্ষে জাফর মিয়ার গ্রুপের হয়ে সংঘর্ষে অংশ না নেয়ায় তার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে মুক্তিযোদ্ধা রেজাউল করিমের বাড়িতে হামলায় চলায়। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ করে বাড়িতে ভাঙচুর করে তারা। এতে সেখানে অন্তত ১০জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আহাদ।

এসআই আহাদ আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মুকসুদপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।