গোপালগঞ্জের কোটালীপাড়ায় জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর রাতে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। ওই যুবকের বাড়ি উপজেলার বান্ধাবাড়ী গ্রামে।


কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য গণমাধ্যকর্মীদের তথ্য নিশ্চিত করেন

বান্ধাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মহব্বত আলী গোলদার বলেন, নাদিম মোল্লা কয়েকদিন আগে ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন আজ ভোর রাতে তার শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের লোকজন কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য জানান, ওই যুবকের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর- পাঠানো হয়েছে তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইরে থাকার জন্য বলা হয়েছে

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাহাফুজুর রহমান বলেন, ‘মারা যাওয়া ওই যুবকের বাড়িসহ আশপাশের ১১টি বাড়ি লকডাউন করা হয়েছে তাদেরকে খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সরকারের পক্ষ থেকে সরবরাহ করা হবে

গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন, এর আগে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলায় করোনা উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয় তাদের মধ্যে নারীর করোনা নমুনা রিপোর্ট নেগেটিভ এসেছে এছাড়া, বাকি দুইজনের নমুনার রিপোর্ট এখনো পাওয়া যায়নি