অর্থ-সম্পদের অবস্থা কেমন, সরকারি সাহায্য দরকার কতটুকু, যেকোন সংকটে কোন ধাপে সে সাহায্য লাগতে পারে, এমন সব তথ্য নিয়ে গোপালগঞ্জে পারিবারিক পরিচিত কার্ড তৈরি হচ্ছে
জেলার তিন লাখ ২৫ হাজার পরিবারের জন্য তৈরী হচ্ছে কার্ড পাঁচ ক্যাটাগরীতে পরিবারগুলোর কাছে পর্যায়ক্রমে সরকারি রেশন পৌঁছে দেওয়া হবে এই কার্ডের মাধ্যমেই জানা যাবে সমাজে কে গরিব, কে নিম্নমধ্যবিত্ত আর কে ধনী 

আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে পারিবারিক পরিচিতি কার্ডের এসব বর্ণনা দেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা

তিনি আরো বলেন, , বি, সি, ডি, এবং এই পাঁচ ক্যাটাগরিতে পরিবারগুলোকে রাখা হবে কোন পরিবার সরকারি কোন প্রকার সহযোগিতা পেলে এই পারিবারিক পরিচিত কার্ডে তার প্রমাণ থাকবে এসময় জেলা প্রশাসক গোপালগঞ্জে করোনা পরিস্থিতি ত্রাণ বিতরণের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন করোনা মোকাবেলায় সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন মতামত গ্রহন করেন

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) আব্দুল্লাহ আল বাকী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিকুর রহমান খান প্রমূখ উপস্থিত ছিলেন