গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনা ভাইরাসের কারেন ঘরবন্দি ১৬০০ পরিবারের মাঝে গোপালগঞ্জ-২ আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের কনিষ্ট পুত্র ব্যারিস্টার শেখ ফজলে নাঈমের পক্ষে ব্যবসায়ী বাবুল ফকির ও সামাদ ফকির খাদ্য সমাগ্রী বিতরণ করেছেন।


গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক রবিউল আলম সিকদার, সিঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রথীন্দ্রনাথ বিশ্বাস, সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান প্রবণকান্তি সরকার, বিশিষ্ট সমাজ সেবক পঙ্কজ ভট্টাচায্যম যুবলীগের আহবায়ক আমীরুউজ্জামান, ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ মাসুম, হাতিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মন্মথ পাঠক, সাধারণ সম্পাদক বাদশা মিয়া, ইউপি চেয়ারম্যান দেব দুলাল বিশ্বাস, পুইশুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মিলন শরীফ লেবু, ইউপি চেয়ারম্যান আলীউজ্জাসান পানা, যুবলীগ নেতা ত্রাণ কমিটির আহবায়ক লিংকন মন্ডলসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন


অপরদিকে, ভাটিয়াপাড়া বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে এক হাজার অসহায় পরিবারের হাতে খাদ্য সমাগ্রী তুলে দেন কাশিয়ানী ইউনিয়নের চেয়ারম্যান মো. মশিউর রহমান খান ব্যবসায়ী বাবুল ফকির সামাদ ফকিরসহ ভাটিয়াপাড়ার বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন