গোপালগঞ্জের কাশিয়ানীতে নতুন করে আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২১ জনে।
শনিবার (১৮ এপ্রিল) কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কাইয়ূম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছনে।
এরা সবাই করোনার উপসর্গ নিয়ে ঢাকা থেকে এলাকায় আসেন। আক্রান্ত ব্যক্তিদের আইসোলেসনে নেওয়া হয়েছে। তাদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ আগে জেলায় ১৭ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে মুকসুদপুর থানার ১০ পুলিশ সদস্য, সদর উপজেলায় ৩ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৩ জন ও কোটালীপাড়া উপজেলায় একজন ছিলেন।



0 Comments