হাতেকিছু পুঁজি থাকলে পাইকারি ব্যবসা শুরু করা একটি লাভজনক উপায় পাইকারিব্যবসাতে যেমন খুচরো ব্যবসা থেকে প্রাথমিক পুঁজি বেশি লাগে তেমনই লাভও হয় বেশি জেনেনিন পাইকারি ব্যবসা আসলে কী এবং কিছু লাভজনক পাইকারি ব্যবসার আইডিয়া

পাইকারি ব্যবসা কাকে বলে?
উৎপাদকদের থেকে পাইকারি হারে পণ্য সংগ্রহ করে তা খুচরা ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়ার কাজ করেন পাইকারি ব্যবসায়ী। পাইকারি ব্যবসায়ীকে প্রাথমিকভাবে ভাল পরিমাণ কাপড়  কিনতে হয়, সেই কাপড় গুদামে সংরক্ষিত করতে হয় ও প্রয়োজন মতো তা খুচরা ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হয়।উৎপাদক ও খুচরা  ব্যবসায়ীর মধ্যে সেতুবন্ধনের কাজ করেন পাইকারি ব্যবসায়ী। 

কাপড়ের পাইকারি ব্যবসার আইডিয়া
কাপড়ের পাইকারি ব্যবসা করতে চাইলে হাতে ৮-১০ লক্ষ টাকা পুঁজি নিয়ে শুরু করা ভাল। তবে তা নির্ভর করবে আপনি কী ধরনের ব্যবসা করতে চাইছেন তার ওপর। এটি একটি লাভজনক পাইকারি ব্যবসার আইডিয়া।

থান কাপড়ের ব্যবসা যেমন করতে পারেন তেমনই করতে পারেন শাড়ি বা পোশাকের পাইকারি ব্যবসা। বাংলার শাড়ি যেহেতু জগত্খ্যাত, শাড়ির পাইকারি ব্যবসায় লাভ ভাল হবে। তাঁতিদের থেকে পাইকারি মূল্যে শাড়ি কিনে স্থানীয় দোকানদারদের তা বিক্রি করুন। এছাড়া সারা দেশের  খুচরা ব্যবসায়ীদের কাছেও সাপ্লাই করতে পারেন।