হাতে কিছু পুঁজি থাকলে পাইকারি ব্যবসা শুরু করা একটি লাভজনক উপায়পাইকারি ব্যবসাতে যেমন  খুচরো ব্যবসা থেকে প্রাথমিক পুঁজি বেশি লাগে তেমনই লাভও হয় বেশি।  জেনে নিন পাইকারি  ব্যবসা আসলে  কী এবং কিছু লাভজনক পাইকারি ব্যবসার আইডিয়া


পাইকারি ব্যবসা কাকে বলে?
উৎপাদকদের থেকে পাইকারি হারে পণ্য সংগ্রহ করে তা খুচরা ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়ার কাজ করেন পাইকারি ব্যবসায়ী। পাইকারি ব্যবসায়ীকে প্রাথমিকভাবে ভাল পরিমাণ কাপড়  কিনতে হয়, সেই কাপড় গুদামে সংরক্ষিত করতে হয় ও প্রয়োজন মতো তা খুচরা ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হয়।উৎপাদক ও খুচরা  ব্যবসায়ীর মধ্যে সেতুবন্ধনের কাজ করেন পাইকারি ব্যবসায়ী। 

স্টেশনারি পণ্যের পাইকারি ব্যবসা
স্টেশনারি পাইকারি ব্যবসার বাজার দিন দিন বাড়ছে। ফলে এই পাইকারি ব্যবসার আইডিয়া থেকে ভাল লাভ করা সম্ভব। তবে এই ব্যবসায় মার্জিন কম থাকে। ব্যবসা চলে টার্নওভারের ওপর নির্ভর করে।  

প্রস্তুতকারকের থেকে একজন পাইকারি ব্যবসায়ী বা হোলসেলার ৩০ শতাংশ থেকে ৪০ শতাংশ পর্যন্ত মার্জিন পান। তা থেকে খুচরো ব্যবসায়ীকে ২৫ শতাংশ থেকে ৩০ শতাংশ অবধি মার্জিন দিতে হতে পারে। ফলে গড়ে আপনার মার্জিন দাঁড়াবে ৫-১০ শতাংশ। কোনও কোনও ব্র্যান্ড ৪৫ দিন পর্যন্ত ধারে জিনিস দেয়। এই পাইকারি পাইকারি ব্যবসায় সাফল্য পেতে বিভিন্ন ব্র্যান্ডের জিনিস রাখার চেষ্টা করুন। খুচরো ব্যবসায়ীদের সঙ্গে ভাল সম্পর্ক গড়ে তুলুন।