পাকা চুলের সমস্যা একবার শুরু হলে তার থেকে মুক্তি পেতে রীতিমতো হিমশিম খেতে হয়। মাথায় কালো চুলের ফাঁক দিয়ে যদি একটা সাদা চুল উঁকি মারে তাহলেই যেন মাথায় বাজ পড়ে। বার বার ওই সাদা চুল ঢাকতেই হাত ব্যস্ত থাকে। কিন্তু এই সাদা চুল বা পাকা চুলের সমস্যা থেকে মুক্তি পাওয়ার সমাধান রয়েছে রান্নাঘরেই। 

এক হেলথ ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, এক মুঠো মেথিই পাকা চুলের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। মেথিতে অ্যামিনো অ্যাসিড ও লিকিথিন থাকে, যা চুলকে ভাল রাখতে সাহায্য করে। তবে মেথি ব্যবহার করার সঠিক পদ্ধতি জানতে হবে। 

প্রথমে নারকেল তেল গরম করে তাতে মেথি দানা দিয়ে ১০-১৫ মিনিট ফুটিয়ে নিন। এর পর সেই মেথি ছেঁকে নিয়ে ইষৎ উষ্ণ তেল চুলের গোড়ায় মালিশ করুন। 

চেষ্টা করুন রাতে ঘুমনোর আগে তেল মালিশ করতে। পরের দিন শ্যাম্পু করে নিন। তবে খুব অয়েলি স্কিন হলে শ্যাম্পু করার ২ ঘণ্টা আগে তেল মালিশ করুন।