What is harmful for pregnant women! What science says

গ্রহণ মানেই একাধিক বাড়তি কাজ। সঙ্গে নানা কুসংস্কার। বেশিরভাগ ক্ষেত্রেই এই ভ্রান্ত ধারণার কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না। বহু যুগ ধরে চলে আসা মুখের কথাই রয়ে গিয়েছে শুধুমাত্র। 

এই করতে নেইবা করতে হবের মধ্যে এমনই সব প্রথা প্রচলিত রয়েছে গ্রহণকে কেন্দ্র করে। মনে করা হয়, গ্রহণের সময় বিশেষ কিছু নিয়ম মেনে না চললে, গর্ভবতী মহিলাদের ক্ষতি হতে পারে নানা ভাবে। 

গ্রহণের সময় কী কী করতে নেই গর্ভবতী মহিলাদের— 

  • বাড়ির বাইরে বেরতে নেই। এর ফলে গর্ভস্থ শিশুর ক্ষতি হতে পারে।
  • গ্রহণ চলাকালীন রান্না বা খাওয়া উচিত নয়। 
  • সংসারের কোনও কাজ করা উচিত নয়।
  • গ্রহণের সময় কোনও ধারালো বস্তু, যেমন ছুরি, কাঁচি, বঁটি ব্যবহার নৈব নৈব চ। মনে করা হয়, গর্ভস্থ শিশুর শরীরে এর ফলে কাটা দাগ থাকে।
  • বিজ্ঞান জানাচ্ছে, শুধুমাত্র গর্ভবতী মহিলাই নয়, গ্রহণে ক্ষতি হতে পারে যে কোনও মানুষেরই। তবে উপরোক্ত চারটি পয়েন্টের মধ্যে মাত্র ২টি সমস্যার ব্যাখ্যা দিয়েছে বিজ্ঞান।  
  • গ্রহণের সময় বাড়ির বাইরে না বেরনোই ভালকারণ, এই সময় সূর্যের দিকে তাকানো একেবারেই ঠিক নয়। সূর্য়ের তেজস্ক্রিয়তার ফলে চোখের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। 
  • গ্রহণ চলাকালীন, রান্না বা খাওয়া উচিত নয়কারণ, গ্রহণের সময় সূর্যের তেজ কমে যায়। এর ফলে, জীবাণুর প্রকোপ বেড়ে যায় খাদ্যের উপর। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। কিন্তু, খুব অল্প সময়ের জন্য গ্রহণ হলে সে ভয়ও নেই বলে জানিয়েছেন দেশের এক নামী বেসরকারি হাসপাতালের ডায়রেক্টর, নিমা শর্মা।


সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে খাবার বেশিরভাগ সময় রেফ্রিজারেটরে থাকে। এর ফলে ক্ষতির কোনও ভয় থাকে না। এবং গ্রহণের জন্য কোনও গর্ভাস্থ শিশুর কোনও ক্ষতি হয়েছে কি না, তাও সঠিক ভাবে বলা যায় না।