![]() |
| লক্ষণ দেখে জেনে নিন আপনাকে কারা গোপনে হিংসে করেন |
আপনি কি সফল ? পেশাগত সাফল্যে, পারিবারিক সুখে, আত্মিক শান্তিতে আপনি তৃপ্ত । চার পাশে তাকিয়ে দেখার সময় আপনার হয় না । কিন্তু এসবের মধ্যেই আপনি টের পান, ঈর্ষার কিছু সবুজ চোখ আপনাকে ঘিরে রয়েছে। প্রকাশ্যে যাঁরা আপনাকে ঈর্ষা করেন, তাঁদের আপনি সহজেই চিহ্নিত করতে পারেন । তাঁদের সংস্পর্শ এড়িয়ে চলতেও পারেন । কিন্তু এমন বহু মানুষ রয়েছেন, যাঁদের ঈর্ষা গোপন । এঁদের সহজে আপনি চিহ্নিত করতে পারেন না । মনস্তত্ত্ব বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ‘দ্য মাইন্ডস জার্নাল’ জানাচ্ছে, কয়েকটি লক্ষণ দেখে চিহ্নিত করা যেতে পারে এই সব গোপন ঈর্ষাতুরদের ।
এক ঝলকে দেখে নেওয়া যেতে পারে এই লক্ষণগুলি—
১. লক্ষ রাখুন, কেউ আপনাকে অনুকরণ করছেন কি না। গোপনে ঈর্ষান্বিত ব্যক্তিদের এটা প্রাথমিক লক্ষণ ।
২. খেয়াল রাখবেন, কেউ অযথা আপনার স্তুতি করছেন কিনা । বেশি খোশামুদে মানুষের মনে কিন্তু গোপন ঈর্ষার বাসা।
৩. কেউ যদি আপনার কোনও সাফল্যকে ছোট করে দেখেন, জানবেন, তিনি আপনার প্রতি ঈর্ষাকাতর ।
৪. সর্বদা আপনার খুঁত ধরেন, এমন লোক থেকে সাবধান ! এঁরা কিন্তু আপনার প্রতি গোপনে হিংসের জাল বুনে চলেছেন ।
৫. খেয়াল রাখবেন, আপনার পিছনে কেউ কোনও গুজব রটাচ্ছেন কি না । যদি রটে, তা হলে সেই গুজবের উদ্গাতাকে খুঁজে বের করুন । জানবেন, তিনি কোনও গোপন ঈর্ষা থেকেই এই কাণ্ড ঘটাচ্ছেন ।
৬. কেউ কি আপনাকে অজাচিত উপদেশ দিচ্ছেন ? এমন ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির গোপন ঈর্ষাকারী হওয়ার সম্ভাবনাই বেশি ।



0 Comments