এখনই বেলা বাড়লে সুয্যিমামার চোখ রাঙানিতে গরম অনুভব হয় বইকী! সামনেই আবার বৈশাখ-জোস্টমাস। ভ্যাপসা গরমে নাকানিচোবানি খাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। আর গরম পড়লেই শরবতের স্মরণাপন্ন হওয়া আমাদের অভ্যেস। তাই এখন থেকেই গরমের দাওয়াই হিসেবে কয়েকটা শরবত বানানোর পদ্ধতি শিখে রাখুন। চাইলে, বানিয়ে এখনও চুমুক মেরে গলা ভেজাতে পারেন!
উপকরণ-
শশা কুচি ১ কাপ,
বিটলবণ ১ চা চামচ,
গুঁড়ো চিনি ৪ চা চামচ,
লেবুর রস ২ চা চামচ,
বরফ কুচি পরিমাণ মতো,
সাজানোর জন্যে শশার স্লাইস
একে একে সব উপকরণ আর পরিমাণ মতো জল নিয়ে ব্লেন্ড করে নিন। শশার স্লাইস দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।



0 Comments