হাতে কিছু পুঁজি থাকলে পাইকারি ব্যবসা শুরু করা একটি লাভজনক উপায়।পাইকারি ব্যবসাতে যেমন খুচরো ব্যবসা থেকে প্রাথমিক পুঁজি বেশি লাগে তেমনই লাভও হয় বেশি। জেনে নিন পাইকারি ব্যবসা আসলে কী এবং কিছু লাভজনক পাইকারি ব্যবসার আইডিয়া।
পাইকারি ব্যবসা কাকে বলে?
উৎপাদকদের থেকে পাইকারি হারে পণ্য সংগ্রহ করে তা খুচরা ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়ার কাজ করেন পাইকারি ব্যবসায়ী। পাইকারি ব্যবসায়ীকে প্রাথমিকভাবে ভাল পরিমাণ কাপড় কিনতে হয়, সেই কাপড় গুদামে সংরক্ষিত করতে হয় ও প্রয়োজন মতো তা খুচরা ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হয়।উৎপাদক ও খুচরা ব্যবসায়ীর মধ্যে সেতুবন্ধনের কাজ করেন পাইকারি ব্যবসায়ী।
লাভজনক পাইকারি ব্যবসার আইডিয়া হল চালের পাইকারি ব্যবসা। চাল এমন একটি জিনিস যার চাহিদা সারা বছরই একইরকম থাকে। আমাদের রাজ্যে চালের উত্পাদনও ভাল। তাই চালের পাইকারি ব্যবসা করে প্রচুর আয় করার সম্ভাবনা রয়েছে।
তবে এই ব্যবসা শুরু করতে হলে বিভিন্ন ধরনের চাল ও তার বাজারমূল্য সম্পর্কে সম্যক জ্ঞান থাকা প্রয়োজন। চালের মিল থেকে চাল কিনে তা খুচরো ব্যবসায়ীদের বিক্রি করুন। চাল কেনার পাশাপাশি চাল পরিবহনেও ভাল পরিমাণ টাকার প্রয়োজন, সুতরাং ব্যবসা শুরুর আগে সেই হিসেবটাও মাথায় রাখবেন।



0 Comments