![]() |
| আপনি কি মিথ্যে বলতে পারেন? ৫ সেকেন্ডের এই পরীক্ষাই জানাবে |
আমাদের সকলকেই জীবনের কোনও না কোনও পরিস্থিতিতে ছোটখাটো মিথ্যের আশ্রয় নিতে হয়। যখন আপনি কোনও মিথ্যে কথা বলছেন, আর কেউ ধরতে পারছে না যে, আপনি মিথ্যে বলছেন, তখনই বলা যেতে পারে আপনি একজন সফল মিথ্যেবাদী। এইভাবে মিথ্যে বলাটাও একটা বিশেষ দক্ষতা। আপনার কি সেই দক্ষতা রয়েছে?
এই পরীক্ষা জানাবে সেটাই। শুধু তা-ই নয়, এই পরীক্ষা থেকে জানা যাবে, স্বভাবের দিক থেকে আপনি লাজুক প্রকৃতির (ইন্ট্রোভার্ট), নাকি খোলামেলা স্বভাবের (এক্সোট্রোভার্ট)।
জেনে নিন, কী করতে হবে? ডান বা বাঁ— যে হাতে আপনি লেখেন, সেই হাতের তর্জনীটি ব্যবহার করে আপনার কপালের মাঝখানে, লিখুন একটি কাল্পনিক ‘কিউ’ (Q) অক্ষর। অবশ্যই ‘কিউ’টি বড় হাতের (ক্যাপিটাল লেটার) হবে। এবার খেয়াল করে দেখুন, সেই কাল্পনিক কিউ-এর তলার লেজের অংশটি আপনার কপালের ডানদিকে রয়েছে, নাকি বাঁ দিকে।
যদি Q-এর লেজটি থাকে বাঁ দিকে:
তাহলে বুঝতে হবে, আপনি খোলামেলা স্বভাবের। অন্যরা আপনার সম্পর্কে কী ভাবছে, সেই বিষয়টিকে আপনি গুরুত্ব দেন। যে কোনও জমায়েতে আপনি সর্বদাই থাকতে চান আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে। এবং আপনি সফলভাবে মিথ্যে বলতে সক্ষম।

যদি Q-এর লেজটি থাকে ডান দিকে:
তাহলে বুঝতে হবে, স্বভাবের দিক থেকে আপনি লাজুক প্রকৃতির। মানুষের সঙ্গে মেলামেশা করতে কুণ্ঠা বোধ করেন, এবং আপনি ঠিকঠাক মিথ্যে বলতে পারেন না।
তাহলে বুঝতে হবে, স্বভাবের দিক থেকে আপনি লাজুক প্রকৃতির। মানুষের সঙ্গে মেলামেশা করতে কুণ্ঠা বোধ করেন, এবং আপনি ঠিকঠাক মিথ্যে বলতে পারেন না।
এটি কোনও আজগুবি পরীক্ষা নয়, বরং রীতিমতো মনস্তাত্ত্বিক ভিত্তি রয়েছে এর। মনোবিজ্ঞানীরা বলছেন, যাঁদের ক্ষেত্রে কাল্পনিক কিউ-এর লেজটি বাঁ দিকে থাকে তাঁরা আসলে সেইভাবে কিউ অক্ষরটিকে কল্পনা করছেন, যেভাবে দেখলে সামনের মানুষটি কিউ-কে সোজাভাবে পড়তে পারবেন। অর্থাৎ অন্যদের চোখে নিখুঁত থাকতে এঁরা সদা তৎপর।
তাই মিথ্যে বলার সময়েও এঁরা অত্যন্ত সচেতন থাকেন, যাতে ধরা না পড়ে যান। যাঁদের ক্ষেত্রে কিউ-এর লেজটি থাকে ডান দিকে তাঁরা নিজেকে নিয়ে ব্যস্ত। তাঁরা মিথ্যে কথা বলতে গিয়ে তাই ধরা পড়ে যান সহজেই।

0 Comments